BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

চা শ্রমিকরা নির্মম শোষণ-বঞ্চনার শিকার: প্রণব জ্যোতি পাল


জানুয়ারি ৭, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল বলেছেন, স্বাধীনতার ৫৪বছর পরও চা শ্রমিকরা নির্মম শোষণ-বঞ্চনার শিকার। চা শ্রমিকদের নেই ন্যায্য মজুরি, নেই শিক্ষা-চিকিৎসার নিশ্চয়তা।

প্রণব জ্যোতি পাল বলেন, চা শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনমান উপযোগী মজুরির নিশ্চিত করার মধ্য দিয়েই চা শিল্পের বিকাশ সম্ভব। প্রণব জ্যোতি পাল চা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, বসত ভিটার স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করার আহ্বান জানান।

প্রণব জ্যোতি পাল বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় তারাপুর চা বাগানে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সংগঠক দিলীপ হালদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের বিজয় মোদী, ময়না কর্মকার, শৈলেন রায় , করুনা মুন্ডা, শেফালী মোদী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের ৮নং ওয়ার্ড সভাপতি হোসেন আহমদ, বাবুল মিয়া, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সঞ্জিত শর্মা, প্রমূখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।