BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
আজকের সর্বশেষ সবখবর

ভিক্ষুক ও হিজরাদের চাঁদাবাজী বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবী


ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের ৩৪তম বা শেষ সাপ্তাহিক সভা এবং সিলেট মহানগরীর সুরমা নদীর দুই পাশে বসবাসরত নাগরিকদের জীবনমান রক্ষায় জলাবদ্ধতা নিরসনে নদী খননের দাবীতে কোদাল, টুকরী ও শাবল নিয়ে ৩১ ডিসেম্বর বুধবার প্রতিকী কর্মসূচী সফলে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সম্পূর্ণ সুস্থ? অথচ ভিক্ষা ও হিজরা পেশায় জড়িত! সামান্য ইচ্ছে থাকলেই যেকোনো পেশার জন্য উপযুক্ত। কিন্তু কাজ না করে ভিক্ষা ও হিজরা পেশা গ্রহণ করে চাঁদাবাজীতে লিপ্ত! সর্বস্তরের সাধারণ জনগণ, এই সুস্থ্য ভিক্ষুক ও হিজরাদের জ্বালায় অতিমাত্রায় অতিষ্ঠ। বক্তারা আরো বলেন, গুটিকয়েক প্রতিবন্ধী ব্যক্তি ভিক্ষা পেশায় জড়িত। এদের মধ্যে ভয়ংকর রোগ নিয়ে কেউ কেউ ভিক্ষা করছেন। যাদেরকে দেখলে অনেক মানুষ ভয়ে শিউরে ওঠেন। এরাতো রাস্তায় বা ভিক্ষার সাথে জড়িত থাকার কথা নয়। এদের পুনর্বাসন ও সহায়তা প্রদানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয় রয়েছে। তারপরও প্রতিবন্ধী ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা রাস্তায় ভিক্ষা পেশার সাথে জড়িত কেনো? আমরা আর্থিক সহযোগিতা করতে সবসময়ই আন্তরিক, প্রকৃত অসহায় ও দরিদ্র ব্যাক্তিকে। বক্তারা উদ্বিগ্ন হয়ে বলেন, সর্বপ্রকার, সর্বস্তরের চাঁদাবাজদের হাত থেকে বাংলাদেশের সাধারণ জনগণ কবে মুক্তি পাবে? সর্বত্রই ও সর্বক্ষেত্রে চাঁদাবাজ! সাধারণ জনগণ চাঁদাবাজদের জিম্মি দশা থেকে রেহাই পাবে কবে?

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ সুহেল মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি এড. মুহাম্মদ কামাল মিয়া, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, নেতৃবৃন্দদের মধ্য থেকে সাংবাদিক আখতার সাদিক চৌধুরী, মোঃ মুমিন, মোঃ হারুন রশিদ, মোঃ মকসুদুল হাসান, মোঃ দুলাল মিয়া, মোঃ আলী হোসেন ও মোঃ জালাল উদ্দিন।

সভা থেকে আগামী ৩১ ডিসেম্বর বুধবার নদী খননের দাবীতে কোদাল, শাবল, টুকরী নিয়ে প্রতিকী কর্মসূচীতে দলমত নির্বিশেষে সর্বস্তরের সমাজ সচেতন নাগরিকদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।