BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পালের নির্বাচন পরিচালনা কমিটি গঠন


ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পালের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও আবু জাফরকে সদস্য সচিব করে ১২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে বাসদ সিলেট জেলা শাখার একসভায় একমিটি গঠন করা হয়।

সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, উজ্জ্বল রায়, নাজিকুল ইসলাম রানা, মনজুর আহমদ, মামুন বেপারি, বীরেন সিং, প্রীতম রায়,মাহফুজ আহমদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আগামী নির্বাচনে সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পালকে সর্বাত্মক সহযোগিতার জন্য সিলেট বাসীর প্রতি আহ্বান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।