BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৮
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যুবদল নেতা পারভেজ আহমদের শুভেচ্ছা ও অভিনন্দন


ডিসেম্বর ২৫, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতা ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভেজ আহমদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একদিন-দু’দিন নয়, দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার প্রহর অবশেষে ফুরোচ্ছে দেশের মানুষের। নির্বাসিত থেকে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, দেশের মাটি ছুঁয়ে দেখছেন গণমানুষের নেতা, আস্থার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রিয় নেতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এবং তাকে বরণ করতে বিএনপিতে চলছে মহা কর্মযজ্ঞ। ‘লিডার আসছে’ ব্যানার নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় জনস্রোত তৈরী হয়।

পারভেজ আহমদ বলেন, “তারেক রহমান একজন প্রজ্ঞাবান, বলিষ্ঠ ও যুগোপযোগী রাজনৈতিক নেতা। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় মূল্যবোধ এবং জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর সাহসী অবস্থান ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের রাজনৈতিক অঙ্গনে আশার প্রতীক হয়ে উঠেছেন। “জাতি আজ একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়। আমি বিশ্বাস করি, প্রিয় নেতা তারেক রহমানের প্রত্যাবর্তন দেশে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।