শ্রমজগতের রুপান্তর-রূপরেখা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও স্কপের ৯ দফা বাস্তবায়নে করণীয় নির্ধারণে আগামীকাল ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় চৌহাট্টাস্হ শহীদ সূলেমান হলে সিলেট বিভাগীয় ট্রেড ইউনিয়ন কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন আব্দুল কাদের হাওলাদার, যুগ্ম সমন্বয়ক, স্কপ ও সভাপতি, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট; মেজবাহ উদ্দিন আহমেদ, সভাপতি, জাতীয় শ্রমিক জোটহ;আনোয়ার হোসেন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল;সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রম বিশেষজ্ঞ ও প্রধান, শ্রম সংস্কার কমিশন) সাইফুজ্জামান বাদশা, সভাপতি, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ ;কোহিনুর মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল আহসান হাবিব বুলবুল, যুগ্ম সমন্বয়ক, স্কপ ও সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট;এ.এ.এম ফয়েজ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন; মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রচার ও প্রকাশনা সম্পাদষক, জাতীয়তাবাদী শ্রমিক দল । এছাড়াও বক্তব্য রাখবেন স্কপ বিভাগীয় ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ ।
অদ্য ৯ডিসেম্বর গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে,সিলেট জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ -স্কপ এর আহ্বায়ক, জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা আহ্বায়ক মোঃ সোরমান আলীর ও স্কপ জেলা সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি আবু জাফর এক যুক্ত বিবৃতিতে আগামীকাল ১০ডিসেম্বর বুধবার স্কপ সিলেট বিভাগীয় কনভেনশন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
