সিলেট কল্যাণ সংস্থা (সিকস, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে মেয়াদের বাহানায় সিম কোম্পানী গুলোর হাজার হাজার কোটি টাকা টাকা আত্মসাৎ বন্ধের দাবীতে রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সভা এবং সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয় হতে জিন্দাবাজার পয়েন্ট, বন্দরবাজার কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর জরুরী সভায় অবস্থান কর্মসূচী, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচীর তারিখ ১৪ ডিসেম্বরের পরিবর্তে ১৫ ডিসেম্বর সোমবার নির্ধারণ করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সীম কোম্পানীগুলো ১২ কোটি গ্রাহকের সাথে যেভাবে প্রতারণা করছে তা অকল্পনীয়। গ্রাহকদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে প্রতিদিন শত শত কোটি টাকা লোপাট হচ্ছে। যা সাধারণ জনগণ চিন্তাই করতে পারছি না। সীম কোম্পানীগুলোর দুর্নীতির মাত্রা দিন দিন বেড়েই চলছে। গত ৬ মাসের মধ্যে জিবি (গিগাবাইট) এর মূল্য মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে, যা পরিমাণে দুই-তিনগুন। আমাদের দেশে যেকোনো ব্যবহার্য ও পণ্যের মূল্যবৃদ্ধির কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। তাই যার যা মন চায় সে তা করে। সীম কোম্পানীগুলোর মূল্যবৃদ্ধি দেখে মনে হয়-এদের নিয়ন্ত্রণে কোনো কর্তৃপক্ষ নেই। বক্তারা আরো বলেন, মেয়াদ শেষে মোবাইলের মিনিট ও এমবি, কেটে নেবে কেনো সিম কোম্পানী? এর মানে কি? আমরা মোবাইল ব্যবহার করি, কিন্তু মেয়াদের বাহানায় আমাদের টাকা, এমবি, মিনিট ও এসএমএস কেটে নেবে কেন? সিম কোম্পানীর মিনিট, এমবি প্যাক এর কোন মেয়াদ থাকবে না এরকম ব্যবস্থা প্রত্যেক সিম কোম্পানি চালু করতে হবে নয়তো তাদেরকে বয়কট করা সময়ের দাবী। সমাবেশ থেকে আগামী ১৫ ডিসেম্বর সোমবার সিম কোম্পানীগুলোর টাকা আত্মসাতের প্রতিবাদে সিলেটের প্রাণকেন্দ্র আম্বরখানা গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের অফিসের সামনে বেলা ১১.০০ ঘটিকায় ১৫ মিনিট অবস্থান কর্মসূচী, বেলা ১১.১৫ ঘটিকায় আম্বরখানা থেকে চৌহাট্টা পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্টে হয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা ও দুপুর ১২.০০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ ২৩ উপদেষ্টা বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান কর্মসূচীর ঘোষণা করা হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র অন্যতম সদস্য মোঃ আলী হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ ও রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম। সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী। আয়োজনে উপস্থিত ছিলেন বিপ্র চৌধুরী, পংকজ মজুমদার, মহসিন তালুকদার, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সুধাংশু শেখর দাস, মোঃ আল-আমিন আহমদ, মোঃ জুয়েল মিয়া, বেলাল মিয়া, শংকর বিশ্বাস, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ মাহফুজুর রহমান, শাকিল আহমদ জামিল, মোঃ আবু আলেক, ফরিদ আলী, রোকন আহমদ, জুনেদ আহমদ, মোঃ ইব্রাহিম, মোঃ মাহবুব ইকবাল মুন্না, আব্দুল আজাদ চৌধুরী ও মোঃ সাহেদ আহমদ শান্ত।
