BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে পাঁচ নারী-পুরুষ আটক


অক্টোবর ২২, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

অনৈতিক কাজের অভিযোগে সিলেট নগরীর তালতলার একটি আবাসিক হোটেল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ওই পাঁচজনকে আটকের পর হোটেলটিও সিলগালা করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে তালতলাস্থ হোটেল বিলাসে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো- রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)। এর মধ্যে একজন নারী ও চারজন পুরুষ।

অভিযানকালে হোটেল বিলাস সিলগালা করা হয়। এর আগে গত ১৩ অক্টোবর অনৈতিক কার্যকলাপের অভিযোগে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ সিলগালা করেছিল পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরীর সকল হোটেল মালিকদের সাথে বৈঠক করে নিয়ম মেনে বৈধভাবে ব্যবসা করার আহবন জানিয়েছিলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। এরপরও যারা নির্দেশনা না মেনে হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার তালতলাস্থ হোটেল বিলাসে অভিযান চালিয়ে ৫ নারী-পুরুষকে আটক করা হয় এবং হোটেলটি সিলগালা করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।