BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩০
আজকের সর্বশেষ সবখবর

ফুটবল খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃ*ত্যু


আগস্ট ১২, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়ায় মাঠে ফুটবল খেলতে গিয়ে আবু সাইদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌর সদরের আদমপুর গ্রামের স্থানীয় মাঠে এ ঘটনাটি ঘটে।

নিহত আবু সাইদ ওই গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সায়মা শাহজাহান একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আবু সাইদ সোমবার বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলছিল। পরে ৬টার দিকে ফুটবলটি পাশের জমিতে পড়ে যায়। সেখান থেকে ফুটবল আনতে গিয়ে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে। এলাকাবাসী পরে থাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘ফুটবল খেলতে গিয়ে আবু সাইদ নামের এক স্কুলছাত্রের মৃত্যু বিষয়টি পরিবার থেকে এখন পর্যন্ত কেউ অবহিত করেনি। জানানোর পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।