BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:১১
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ


মে ৭, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত থেকে ৪ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর মধ্যে ৩ জন বাংলাদেশি ও একজন ভারতীয় বলে জানা গেছে।

বুধবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

আটক হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী দক্ষিণ দুয়ারী গ্রামের আনছারুল হকের ছেলে শামীম (৩০), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল হক (২৬) এবং চাড়োল ইউনিয়নের লাহিড়ী এলাকার এক যুবক, যার নাম নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ভারতীয় যুবকের পরিচয় মেলেনি।

জানা যায়, ভোরে ভারত থেকে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

স্থানীয় বাসিন্দারা জানান, এক সপ্তাহ হলো সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন শামীম, মেহেদুলসহ তিনজন। বুধবার সকালে ভারতীয় ওই ব্যক্তি বাংলাদেশি তিনজনকে ভারত থেকে অবৈধ পথে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টার সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দলের নজরে আসে। পরে তাদের চারজনকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার চেষ্টা করছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।