BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১০ জুতা চোর আ’ট’ক


এপ্রিল ৮, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: সিলেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ শাহরিয়ার আলম।

আটকৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাইয়ের ভাটি পাড়া এলাকার মো. রাজা মিয়ার ছেলে মো. রাজন, সুনামগঞ্জের হাছানগর ও কাজীটুলার আরব আলী ছেলে ইমন, কাজীটুলার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিবসহ ১০ জন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক  বলেন, সিলেটে কিছু উচ্ছৃঙ্খল জনতা কেএফসি, বাটা, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। আমরা লুটপাটের সঙ্গে জড়িত থাকা ১০ জনকে আটক করেছি।

তিনি আরো বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সাপেক্ষে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে বিভিন্ন এলাকায় আমাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।