BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৫
আজকের সর্বশেষ সবখবর

আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ


জানুয়ারি ১৮, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (১৮ জানুয়ারি) তার এই মাহফিলকে ঘিরে শুক্রবার রাতেই মাহফিলের মূল মাঠে কম্বল, চাদর নিয়ে অবস্থান নিয়েছেন মুসল্লি ও ভক্তরা ।

গত রাতেই প্রায় ২ লাখ মানুষের সমাগম হয়েছে মাহফিল ময়দানে। আর সকাল থেকে মানুষের এই চাপ আরো বাড়তে শুরু করেছে।

শনিবার সকালে প্রধান আয়োজক ও মাহফিলের সভাপতি আব্দুল হাকিম জানান, মাহফিল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আনসার, পুলিশ, স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী টহলে রয়েছে।

তিনি আশাব্যক্ত করে বলেন, অন্য জেলার মতো এই জেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেয়া হবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

জানা গেছে, লালমনিরহাট পৌঁছানোর পর শনিবার জোহরের নামাজ শেষে বয়ান শুরু করবেন আজহারী। সন্ধ্যার আগেই শেষ করে চলে যাবেন।

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শুনতে পারবেন মানুষ।

এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র‍্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় ৫ হাজার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।