BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৯
আজকের সর্বশেষ সবখবর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের


জানুয়ারি ৩, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (২৬) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বগুড়ার একটি মাদ্রা‌সায় শিক্ষকতা করতেন। পাশাপাশি নিজ গ্রামের মসজিদে ইমামতি করতেন।

শুক্রবার সকাল ৯টার দিকে দিনাজপুর রোডের গোবিন্দগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালুগাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাফেজ জাহিদ হাসান সকালে বগুড়া থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীতমুখী একটি ইটভাঙার মেশিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় মাথা ও মুখ থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিটের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।