BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৫
আজকের সর্বশেষ সবখবর

এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০


জানুয়ারি ২, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেছে।এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার মুন্সীর বাজার নামক স্থানে সড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি মহাসড়কের মুন্সীরবাজার নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রয়েছেন ৩ জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল বলেন,‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। নিহত হয়েছে কিনা এখনো নিশ্চিত নই।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।