BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার


জানুয়ারি ১, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : জয়পুরহাটে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াত নেতা দেলোয়ার হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেন বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার পথে গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে পথিমধ্যে বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে তার মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।