BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ আদালতে কর্মচারীদের ৩ দিনব্যাপী কর্মশালার সনদপত্র বিতরণ


মে ২৫, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ : হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক আদালতের সহায়ক কর্মচারীদের নিয়ে ৩ দিনব্যাপী ইন-সার্ভিস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর-রশীদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এর বিচারক মো: হাসানুল ইসলাম । প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রাজজ ২ – এর বিচারক ইয়াছির আরাফাত সহ জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ। পরে প্রধান অতিথি ৮৫ জন আদালতের সহায়ক কর্মচারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।