BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত


এপ্রিল ৯, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ধাক্কায় ইসলাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সে ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মৃত ফকির মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, রোববার (৯ এপ্রিল) বিকাল আনুমানিক ৪ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার ভর্তি দ্রুতগামী একটি পিক-আপ পথচারী ইসলাম উদ্দিনকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক দেখে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হলে হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর সন্ধ্যা ৭ ঘটিকায় মৃত ঘোষণা করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঈনুল ইসলাম ভূইয়া সততা নিশ্চিত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।