BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৫
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা ফেরদাউসুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব জমিয়তের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক


নভেম্বর ১৮, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এবং বারবার কারানির্যাতিত আলেমে দ্বীন মাওলানা ফেরদাউসুর রহমানের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক যুবনেতা আব্দুল করিম দিলদার।

এক বিবৃতিতে তিনি বলেন, “মাওলানা ফেরদাউসুর রহমান দেশের একজন সুপরিচিত বক্তা ও নির্যাতিত আলেম। জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবি এবং পরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে। একজন আলেমের ওপর এমন কাপুরুষোচিত ও বর্বরোচিত আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইন নিজের হাতে তুলে নেওয়া চরম ধৃষ্টতার শামিল।

বিবৃতিতে তিনি হামলার শিকার মাওলানা ফেরদাউসুর রহমানের আশু সুস্থতা কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।