BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২২
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক নেতা সুরমান আলীর শয্যা পাশে স্কপ জেলা নেতৃবৃন্দ


মে ১৭, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ ও জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা আহ্বায়ক সুরমান আলী গুরুত্বর অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টায় অসুস্থ শ্রমিক নেতা সুরমান আলী কে দেখতে হাসপাতালে যান শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর সিলেট জেলা নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্কপ এর সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা সভাপতি আবু জাফর, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি সিকন্দর আলী, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবু কালাম আজাদ ও ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাদেক হোসেন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও আব্দুর রউফ, প্রমূখ।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ সিলেট জেলা নেতৃবৃন্দ শ্রমিক নেতা সুরমান আলীর চিকিৎসার খোঁজখবর নেন এবং আশু রোগমুক্তি কামনা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।