BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩০
আজকের সর্বশেষ সবখবর

বোরো ফসলের ক্ষতিপূরণ চেয়েছেন দিরাইয়ের মোক্তার হোসেন


মে ১০, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

বোরো ধান ফসলের ক্ষতিপূরণ সহায়তা চেয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ৪ নং চরনাচর ইউনিয়নের লৌলারচর গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র মোক্তার হোসেন। বুধবার (১০ মে) সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে দেওয়া এক আবেদনে ক্ষতিপূরণ সহায়তা চেয়েছেন তিনি।

আবেদনে মোক্তার হোসেন জানান, তিনি একজন প্রান্তিক কৃষক। সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনাচর ইউনিনের জেএল ২৫ এর রফিনগর মৌজায় ১০০১ নং খতিয়ানের ৩৯০৯ দাগে তার ৬ কেদার ধানি বোরো জমি রয়েছে। এই জমিতে তিনি বোরো ফসল চাষ করেন। সাম্প্রতিক ঝড় ও উজান থেকে ধেয়ে আসা পানিতে তার জমির আধাপাকা বোরো ফসল সম্পূর্ণ তলিয়ে যায়। এতে প্রায় ১৫০ মন বোরো ধান পাওয়া থেকে তিনি বন্চিত হয়েছেন। ফলে চার সদস্যের পরিবার নিয়ে তিনি অনাহার অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। স্থানীয় ইউপি মেম্বার খোকন কিবরিয়া প্রতিহিংসা বশত তার নামটি ক্ষতিগ্রস্থদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। এমতাবস্থায় অত্যন্ত মানবিক কারণে ক্ষতিপূরণ সহায়তা পেতে তিনি সিলেটের বিভাগীয় কমিশনারের আশু সুদৃষ্টি কামনা করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।