BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪২
আজকের সর্বশেষ সবখবর

‌মার্কিন বাণিজ্য চুক্তি অসম, অন্যায্য ও অধীনতামূক: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট


মে ৫, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট এর সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা ৫মে মঙ্গলবার বিকাল ৪টায় মিরবক্সটুলাস্হ হোটেল ইন এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় এতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ জাসদ এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাকির আহমদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম,বাসদ(মাহবুব) এর মহিউদ্দিন চৌধুরী লিটন,বাসদ(মার্কসবাদী)‌ কেন্দ্রীয় সদস্য রাশেদ শাহরিয়ার,সোনার বাংলা পার্টির কেন্দ্রীয় নেতা সৈয়দ হারুন রশীদ চৌধুরী।

বিভাগীয় নেতৃবৃন্দ মধ্যে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন, মৌলভীবাজার জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট মইনুর রহমান মগনু,হবিগঞ্জ জেলা সিপিবি সভাপতি পিযুষ চক্রবর্তী, মৌলভীবাজার জেলা বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, হবিগঞ্জ জেলা বাসদ আহ্বায়ক নুরুজ্জামান তরফদার,বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সিলেট জেলা সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, মৌলভীবাজার জেলা সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক আহমদ,সাম্যবাদী আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয়,বাসদ(মার্ক্সবাদী) সিলেট জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ জাসদ নেতা সালেহীন শুভ, মৌলভীবাজার জেলা বাসদ (মার্ক্সবাদী) নেতা সাদিয়া তাসনিম নওশীন, বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি লাল মোহন দেব, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা সভাপতি নাজিকুল ইসলাম রানা,উদীচী সিলেট জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পিনাক রঞ্জন দাস, উৎস কান্তি দাস প্রমূখ ।

প্রতিনিধি সভায় বক্তারা বলেন,মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম,অন্যায্য ও অধীনতা মূলক। এই চুক্তি বাংলাদেশকে শুধু অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত করবে না, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকেও হুমকির মুখে ঠেলে দেবে। নেতৃবৃন্দ আজ মঙ্গলবার বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের তৎপরতার তীব্র নিন্দা জানান।

নেতৃবৃন্দ দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।