BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৪
আজকের সর্বশেষ সবখবর

এপ্রিল মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় ঝরল ১৫ প্রাণ


মে ৪, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিগত দুই বছরের মধ্যে এক মাসে সড়ক দুর্ঘটনায় সর্বনিম্ন প্রানহানির ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রানহানি হয়েছে।এরমধ্যে ৫ জনই মোটরসাইকেল চালক ও আরোহী।এপ্রিল মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়।কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায়। এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। এপ্রিল মাসে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১টি সড়ক দুর্ঘটনায় ১জন সিএনজি ও টমটম চালক ও আরোহী,৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন চালক ও ৫টি সড়ক দূর্ঘটনায় ৫ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৩ জন , মুখোমুখি সংঘর্ষে ১টি দুর্ঘটনায় ১ জন,গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ০ জন নিহত হয়েছেন। এছাড়া এপ্রিল মাসে নিহত ১৫ জনের মধ্যে ১০ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।