BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৩
আজকের সর্বশেষ সবখবর

সিম কোম্পানীগুলোর জিম্মিদশা ও নীরব আত্মসাৎ থেকে ১২ কোটি মোবাইল ব্যবহারকারীরা মুক্তি চাই


মে ৪, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে রবিবার (৩ মে) বিকাল ৫.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানায় কোটি কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী, বিকাল ৬.০০ ঘটিকায় ৫ মে সিলেট কল্যাণ সংস্থার ২৮ তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীকে স্বাগত জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত স্বাগত শোভাযাত্রা ও সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে নেতৃবৃন্দ ও সদস্যদের সমন্বয়ে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শোয়া কর্মসূচীতে বক্তারা বলেন, বাংলাদেশের সিম কোম্পানীগুলোর মাধ্যমে গ্রাহকদের অর্থ ও তথ্যের “নীরব আত্মসাৎ” এবং জিম্মিদশা এটি দীর্ঘদিনের মারাত্মক সমস্যা। মেয়াদের বাহানায় সিম কোম্পানীগুলো গ্রাহকদের কেনা ডাটা বা টকটাইমের হাজার হাজার কোটি টাকা প্রতারণা ও আত্মসাৎ করে যাচ্ছে। আমরা ১২ কোটি গ্রাহকরা সিম কোম্পানীগুলোর কাছে মেয়াদের নামে জিম্মি হয়ে আছি। আমরা গ্রাহকরা এই জিম্মি দশা ও আত্মসাৎ থেকে মুক্তি চাই। শোয়া কর্মসূচী থেকে ৩০ দিনের মধ্যে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধ করা না হলে আগামী মাস থেকে সিম কোম্পানীর অফিসের সামনে ধারাবাহিক অবস্থান কর্মসূচীসহ কঠোর কর্মসূচীর ঘোষণা দেন বক্তারা।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় বিশেষ প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ আলী হোসেন, মোঃ জালাল উদ্দিন, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক স্বাধীন চৌধুরী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ সাগর, সোহেল আহমদ ও এস.এস মাহিম।

বিশেষ প্রস্তুতি সভা থেকে আগামী ৪ মে সোমবার বিকাল ৫.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫০ জন গরীব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী এবং আগামী ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকাল ৫.২৫ ঘটিকায় ঐহিতাসিক কোর্ট পয়েন্টে যুব জমায়েত, বিকাল ৫.৪৫ ঘটিকায় সিলেট কালেক্টরেন্ট মসজিদের সামনে থেকে বন্দরবাজার, ধোপাদিঘীরপাড়, বন্দরবাজার পত্রিকা পয়েন্টে, সিটি পয়েন্ট, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় আলোচনা সভা ও সংগঠনের সদস্যদের মধ্যে বিভিন্ন সফলতায় সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান কর্মসূচীতে সংস্থাগুলোর সর্বস্তরের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।