সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুড়া চা বাগান এলাকার চাপাতল পাড়ার ‘বাটা সুমন’র বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বুধবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
আটককৃতরা হলেন-সিলেট নগরীর সাপ্লাই রোডের দিগন্ত/২৯ নম্বর বাসার আইয়ূব আলীর ছেলে খোরশেদ আলী (৩২), বাদামবাগিচার ১ নম্বর বাসার আছদ আলীর ছেলে আল আমিন (২৭), বরইকান্দির ১নং রোডের আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩৫), টুকেরবাজারের মৃত আবুল হোসেনের ছেলে দিলোয়ার হোসেন (৪০) ও লাক্কাতুড়া চা বাগানের সুন্দর আলীর ছেলে আলাল মিয়া (২৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, এসআই আবদুর রহিমের নেতৃত্বে চাপাতল পাড়ার ‘বাটা সুমন’র বাড়িতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
