BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৮
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা সদরকে বাদ দিয়ে গোয়াইনঘাট পৌরসভা মেনে নেওয়া হবে না: আব্দুল করিম দিলদার


এপ্রিল ১, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের পর্যটন সমৃদ্ধ গোয়াইনঘাট উপজেলাকে পৌরসভায় রূপান্তরের প্রক্রিয়ায় উপজেলা সদরকেই কেন্দ্রবিন্দু রাখার জোর দাবী জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।

সম্প্রতি এক বিবৃতিতে গোয়াইনঘাটের এই কৃতি সন্তান বলেন, “গোয়াইনঘাটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন একটি আধুনিক পৌরসভা। তবে সেই পৌরসভা অবশ্যই উপজেলা সদরকে কেন্দ্র করে হতে হবে। উপজেলা সদর একটি এলাকার প্রাণকেন্দ্র, যেখানে প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। সদরকে বাদ দিয়ে অন্য কোনো এলাকাকে পৌরসভা হিসেবে ঘোষণা করলে তা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হবে।

তিনি আরও বলেন, গোয়াইনঘাটবাসী তাদের অধিকার আদায়ে সচেতন। উপজেলা সদর ছাড়া অন্য কোনো স্থানে পৌরসভা গঠনের সিদ্ধান্ত নিলে গোয়াইনঘাটের সর্বস্তরের জনগণ তা কখনোই মেনে নেবে না। আমরা চাই পরিকল্পিত ও আধুনিক একটি শহর, যা হবে উপজেলা সদরকেন্দ্রিক।

বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে উপজেলা সদরকে অন্তর্ভুক্ত করে গোয়াইনঘাট পৌরসভা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।