BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি: ইসকন মন্দিরে তিনদিনব্যাপী আনন্দমুখর অনুষ্ঠান


মার্চ ২৯, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ইসকন মন্দিরে রবিবার (২৯ মার্চ) পরমারাধ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৭তম জন্মতিথি উদযাপন করা হয়েছে। পবিত্র কামদা একাদশী তিথিতে শুরু হওয়া অনুষ্ঠানে তিনদিনব্যাপী আয়োজন করা হয়, যেখানে বিশেষভাবে কীর্তনমেলা, যজ্ঞ, মহাভিষেক, মহিমা কীর্তন ও প্রসাদ বিতরণ অন্তর্ভুক্ত ছিল।

দিনটি শুরু হয় সকালবেলা দর্শন আরতি ও গুরুপূজার মাধ্যমে। ভক্তরা গুরুমহারাজের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অংশ নেন বিশেষ যজ্ঞে। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় মহা‑অভিষেক, এরপর দুপুরে ভক্তরা অংশ নেন মহিমা কীর্তনে, চরণকমলে পুষ্পাঞ্জলি প্রদান করেন, কেক নিবেদন ও মহাপ্রসাদ গ্রহণ করেন। বিকেলে অনুষ্ঠিত হয় কীর্তনমেলা, সন্ধ্যায় গৌরারতি, এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রদ্ধাঞ্জলি পাঠের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ ৯ এপ্রিল ১৯৪৯ মিলওকি, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম ছিল গর্ডন জন এর্ডম্যান। তিনি ইসকনের প্রতিষ্ঠাতা‑আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামীপ্রভুপাদের বিশেষ কৃপাধন্য শিষ্য, আন্তর্জাতিকভাবে পরিচিত ও দীক্ষাগুরু। গুরুমহারাজ বিশ্বজুড়ে কৃষ্ণভাবনা প্রচার, ভক্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।