BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু


মার্চ ২৮, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

লিবিয়া থেকে নৌকাযোগে গ্রীস যাওয়ার পথে দিরাইয়ের একই গ্রামের তিনজন সহ ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) এই খবরে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বারবার মুর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা।

দুর্ঘটনায় মারা গেছেন উপজেলার তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না (৩৮), আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান (৩২), মৃত কারী ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া (২৫) ও উপজেলার রনারচর গ্রামের মুজিবুর রহমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজানে লিবিয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তারাপাশা গ্রামের ৪ যুবক। এর মধ্যে লিবিয়া থেকে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে দুর্ঘটনায় তাদের তিনজনের মৃত্যু হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।