BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

৮ দিন থেকে নি’খোঁ’জ যুবক, সন্ধান চায় পরিবার…


জুলাই ২৮, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: রাজধানীর মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৯ জুলাই সন্ধ্যায় ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি তিনি।

জানা গেছে, সিফাত রাজধানীর মাল্টিপ্লান মার্কেটের একটি ল্যাপটপ সার্ভিসিং দোকানে গিয়েছিলেন। দোকান থেকে কাজ শেষে বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। সন্ধ্যার কিছু পর স্ত্রীর মোবাইলে কল দিয়ে বলেন, ‘আমি এখন মালিবাগে আছি।’ সেটিই ছিল সিফাতের সঙ্গে তার পরিবারের শেষ যোগাযোগ। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তিনি সম্পূর্ণরূপে নিখোঁজ রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাইমুর রহমান সিফাতের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। বর্তমানে তিনি তার স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করছিলেন।

স্ত্রী তানজিলা জানান, নিখোঁজের পরপরই তারা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং পরিচিত জায়গাগুলোতে খোঁজখবর নিয়েছেন। তবে এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, সিফাত খুবই শান্ত ও দায়িত্ববান মানুষ। হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়া আমাদের জন্য ভয়ংকর আতঙ্কের। আমাদের দুশ্চিন্তায় দিন কাটছে।

অভিযোগে বলা হয়েছে, নিখোঁজের পরের দিন পৃথক দুই মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে অপহরণের কথা বলে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ হিসেবে দাবি করা ১৬ হাজার টাকা নগদের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া নম্বরে পাঠানো হয়। তবে ঘটনাটি পুলিশকে জানানোর পর থেকে ওই নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।

হঠাৎ করে সিফাতের নিখোঁজ হওয়া এবং এরপর মুক্তিপণ দাবি করে চাঁদা দাবি করায় আতঙ্কিত ও দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় উদ্বিগ্ন স্বজনেরা তার সন্ধান পেতে সবার সহায়তা কামনা করেছেন। যদি কেউ নাইমুর রহমান সিফাতকে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য পান, নিম্নোক্ত নম্বর দুটিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। নম্বর দুটি হলো— ০১৭৪৩০৪২৭৫২, ০১৭১৬২৩২৪৭৩।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।