BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৫
আজকের সর্বশেষ সবখবর

যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি: মির্জা ফখরুল


মার্চ ২৫, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশান ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিলো, থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বার বার নির্দেশ দিয়েছেন যে, আপনাদের সঠিকভাবে ও সুন্দরভাবে চলতে। জনগণ যাতে আপনাদের ভালোবাসে সেই কাজগুলো করতে থাকুন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রে যেতে হবে…। ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে, যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়। অন্য কারো সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো শুরু হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা নিশ্চয় লক্ষ করেছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, বাক্য, বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না।’ এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।