BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৬
আজকের সর্বশেষ সবখবর

দোকানের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ আটক ২


জানুয়ারি ৯, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : শেরপুরে দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠতে দেখা গেছে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা।

বুধবার (৮ জানুয়ারি) রাতে এমন লিখা প্রদর্শিত হওয়ার পর কিছুক্ষণের মধ্যে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দোকান মালিক মো. রাজু মিয়া (৩৯) ও কর্মচারী মো. কাউসারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের মুন্সিবাজার এলাকার রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ছাড়াও শহর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ উত্তেজিত জনতা ওই দোকানে জড়ো হয়।

পরে তারা দোকানে গিয়ে নিষিদ্ধ সংগঠনের নামে প্রচারণার অভিযোগের পাশাপাশি এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সদর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম জানান, ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।