বিডি সিলেট:: সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন গতকাল শনিবার (২৩ নভেম্বর) দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এবার নির্বাচনে ১৫টি পদে ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সারারাত ভোট গণনার পর আজ রবিবার ভোরে নির্বাচিতদের ঘোষণা করা হয়।
নির্বাচিত হলেন যারা:- নবনির্বাচিত সভাপতি হাজী ময়নুল ইসলাম, কার্যকরী সভাপতি মোঃ সাহেব আলী, সহ সভাপতি মোঃ মানিক মিয়া, সাধারণ সম্পাদক – মোঃ আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক – আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক – মাহবুর রহমান মবু, সাংগঠনিক সম্পাদক – আবুল হাসনাত,প্রচার সম্পাদক – মোঃ হারিছ মিয়া, কোষাধক্ষ্য – মোঃ আব্দুস শহিদ, কার্যকরী সদস্য: আব্দুল আজিজ, আহাসান ইব্রাহিম, আতিক আহমেদ সাইফুল ইসলাম, মোঃফরিদ মিয়া।
