বিয়ানীবাজার প্রতিনিধি:: সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক শ্র’মি’কের মৃ.ত্যু.র খবর পাওয়া গেছে। এছাড়া আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷
বিষয়’টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর।
নিহত জুয়েল মিয়া (৪৫) নেত্রকোনা জেলার বারহাট্টার বাহদুরপুরের মৃ.ত আব্দুল সিরাজের ছেলে। গুরুতর আহতরা হলেন, উজ্জ্বল মিয়া ( ১৮) ও জাকির মিয়া (২৮)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা যায়, সকালে দোকানের বাকা রড সোজা করতে গিয়ে এই দুর্ঘটনা’টি ঘটে। তিনজনই বিয়ানীবাজারের খাসারিপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে কাজ করতেন বলে স্থানীয়রা জানান।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেটে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
