BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৬
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু


মে ১৩, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি আহমদ (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলীতে এ ঘটনা ঘটলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোমবার ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাব্বি আহমদ রণকেলি দক্ষিণভাগ গ্রামের শামেল আহমদের পুত্র ও মদিনা থাই এন্ড গ্লাস প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কদমগাছের তলস্থ একটি বিল্ডিং এর দু’তলায় থাই এর কাজ করছিল রাব্বি আহমদ। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে বিল্ডিং এর নিচে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে ৩দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সকাল ১১টার দিকে সে মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা শামেল আহমদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।