BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪০
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ চালক গ্রেফতার


জানুয়ারি ৩১, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় ধানের কুড়ার বস্তায় করে নিয়ে যাওয়ার সময় ৪০ কেজি গাঁজা পাচারকালে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় গোপনে খবর পেয়ে মাধবপুর থানার এসআই সুজন শ্যাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাধবপুর পৌরসভার বাস স্ট্যান্ড কিবরিয়া চত্বরের পশ্চিম পাশে এলাকার নাছির নগর রোডের সামনে উপর থেকে অভিযান চালিয়ে ধানের কুড়া বস্তায় করে ৪০ কেজি গাঁজা পাচারের কালে এক অটোরিকশা চালক রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত অটো রিকশা চালক হলো: রমজান আলী (৩৫), সে আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলী ছেলে।

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খাঁন দৈনিকসিলেটকে জানান, গাঁজা উদ্ধার কালে এক অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত গাঁজা পাচারকারী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।