BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৮
আজকের সর্বশেষ সবখবর

শীতার্তদের মধ্যে বাসদ এর শীতবস্ত্র বিতরণ অব্যাহত


জানুয়ারি ২২, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয় থেকে বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কালে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য জাহেদ আহমদ, সনজয় শর্মা, সেলিম আহমদ, আব্দুল মন্নান, ইসমাইল হোসেন, অর্চিতা শর্মা প্রমূখ।

শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, যেকোন সংকটে আমাদের দল -বাসদ মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্বক চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এবার শীত শুরু হওয়ার পর থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সরকার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।