BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ৫টি আসনে এগিয়ে নৌকা


জানুয়ারি ৭, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সারা দেশের ন্যায় সিলেটেও রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনের ৫টি আসনে বিপুল ভোটে এগিয়ে বিজয়ের পথে রয়েছেন নৌকার প্রার্থী।

তারা হলেন- সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ ও সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ।

তবে সিলেট-৫ আসনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী কেতলি প্রতীক নিয়ে নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।