BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৪
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩


জানুয়ারি ২, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতকে মাছবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

আজ মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নুরুল হক (৪৫), জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের পুত্র আসাব উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী একটি পিকআপ (সিলেট মেট্রো ন ১১-১৬৫১) একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেয়ার পর মারা যান। আহত দু’জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ওসি আহমদ কবির জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অন্যান্য নিয়ম মেনে মরদেহ হস্তান্তর করা হবে

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।