BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে প্লাস্টিক, পলিথিনের ব্যবহারে ইসির নিষেধাজ্ঞা


ডিসেম্বর ২৫, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার এমন নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের তা বাস্তবায়নের জন্য বলেছে সংস্থাটি।

ইসির উপসচিব মো. আতিয়া রহমানের পাঠানো নির্দেশনায় বলা হয়, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিন ব্যবহারে বাধা, জাতীয় সংসদ নির্বাচনকে পরিবেশবান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো বা নিরুৎসাহিতকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার বন্ধকরণসহ প্রচার কাজে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার বন্ধের ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনের বাকি আর মাত্র ১২ দিন।

নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কুয়াশা ও বৃষ্টির পানিতে তাদের পোস্টার ভিজে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে কাগজের পোস্টারে পলিথিনে মুড়ে দিচ্ছেন তারা। আজকের ইসির এই নিষেধাজ্ঞার ফলে পোস্টারে আর পলিথিন মুড়িয়ে দিতে পারবেন না প্রার্থীরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।