BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫১
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসির পুনর্নিরীক্ষার ফল কাল


ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত হবে। এদিন সব শিক্ষা বোর্ড এক যোগে পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করবে।

সোমবার (২৫ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা বোর্ড চেয়ারম্যান জানান, আগামীকাল মঙ্গলবার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে। বোর্ডগুলো সকাল থেকেই ফল প্রকাশ করবে। সুনির্দিষ্ট কোনো সময়ে সব বোর্ডের ফল প্রকাশ হবে না। তবে এদিন সব বোর্ড খাতা পুনর্নিরীক্ষণের ফল দেবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।