BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৯
আজকের সর্বশেষ সবখবর

ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু


অক্টোবর ৬, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জে ধান খেতে কাজ করার সময় বজ্রপাতে সাদির আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত সাদির আলী রোকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুরে টানা বৃষ্টির মধ্যে হাওরে নিজের ফসলি জমিতে কাজ করছিলেন সাদির আলী। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পানিউমদা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাফিজুর রহমান বলেন, দুপুরে বজ্রপাতে কৃষক সাদির আলী মারা যান। পরে হাওরে কাজে থাকা অন্যান্য কৃষকেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যায়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ বলেন, ‘বজ্রপাতে এক কৃষক মারা গেছেন বিষয়টি আমরা জেনেছি। নিহত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।