BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৮
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


অক্টোবর ৬, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। আর এতে করে ওই ব্যবসায়ীর ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ২০ লাখ টাকার।

শুক্রবার সকালে নবীগঞ্জ শহরের উসমানী রোডে চৌদ্দ হাজারী মার্কেটের দোকান মা ক্লথ স্টোর নামক কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানের স্বত্বাধিকারী সন্তোষ দেব এর বড় ছেলে পলাশ দেব জানান, সকালে হঠাৎ করেই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। পরে তা মুহূর্তের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘণ্টা খানেকের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে আমাদের প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে গেছে। এতে আমাদের অন্তত ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

নবীগঞ্জ থানার (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।