BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূ হত্যা


সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে। এসময় গৃহবধূর স্বামীকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত যুবক।

নিহত জেসমিন বেগম (২২) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার ছড়ারপার এলাকার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে থাকতেন।

অভিযুক্ত যুবক মো. শাহারুখ আহম্মেদ তারুল (২৪) সুনামগঞ্জ জেলার দিরাই থানার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। তিনি জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই।

ঘটনার পর কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করেছে।

হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারুল মিয়া মদকাসক্ত। তিনি আগে রিকশা চালাতেন। জাহাঙ্গীর মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকেন। জেসমিনকে উত্যক্ত করতেন তিনি। এর প্রতিবাদ করতে গেলে জেসমিনের স্বামীকেও ছুরিকাঘাত করেন তারুল।

আহত আরিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।