BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪১
আজকের সর্বশেষ সবখবর

বাঙালি জাতি কখনোই কারো কাছে মাথা নত করে না: বাহাউদ্দিন নাছিম


সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি কি করতে পারো মানুষ তা দেখেছে। জ্বালাও পোড়াও, হত্যা, লুট মানুষ দেখেছে। তোমরা যদি মানুষের পক্ষে হও, মানুষের পক্ষে দাঁড়াও। তাহলে শান্তি ও গণতন্ত্রের পথে আসো।বীর বাঙালি জাতি কখনোই কারো কাছে মাথা নত করে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘তারা (বিএনপি) লুটেরা। বাংলাদেশের বিপক্ষে বিদেশি প্রভুদের কাছে ধরনা দেয়। লবিস্ট নিয়োগ করে। নির্বাচনের পরিবেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় যেন বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা না থাকে।তারা চায় বাংলাদেশ ধ্বংস হোক। ’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি বিএনপি-জামায়াত চায় না। মানুষের উন্নতি দেখে তাদের দুঃখ হয়। এখন যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয় না, মানুষ না খেয়ে মারা যায় না, দেশ এগিয়ে যাচ্ছে- এটা দেখে তাদের কষ্ট হয়। বিএনপি চায় দুর্ভিক্ষ, মানুষের কষ্ট।

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের গণতন্ত্রের আকাশে শকুনদের আনাগোনা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই শকুনদের আমরা সরিয়ে দেব। তাদের জানাতে চাই বাংলাদেশ স্বাধীন। বিএনপি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি দেশের শান্তি নষ্ট করতে চায়। তাদের আমরা প্রতিহত করবে।’

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকার। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে আছি। আমরা কাউকে পরোয়া করি না। আমাদের সংবিধানের পবিত্রতা যেকোনো মূল্যে রক্ষা করব। বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে। আমাদের সরকার জনগণের সরকার। শেখ হাসিনার পায়ের তলায় মাটি আছে, ষোলো কোটি মানুষ আছে।’

সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ।

স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুল হক, উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।