BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৯
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে মায়ের সঙ্গে বিষপানে ৩ সন্তানের মৃত্যু


সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর ওপর অভিমান করে দুই ছেলে ও এক মেয়েসহ যমুনা বেগম (৩৫) নামের এক নারী বিষপান করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বিষক্রিয়ায় তার তিন সন্তান নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। যমুনা বেগম ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

নিহতরা হলেন- সাকিবা (১৫), তামবির (১৩) ও সাহেদ (৫)।

রোববার সকাল সাড়ে ১০টায় জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।