BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৭
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা


সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চিলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মন্নান মিয়া নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ইজারা বহির্ভূতস্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের উকিল আলীর পুত্র বালু ব্যবসায়ী আব্দুল মন্নানকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উত্তোলন করা ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো ফজলে রব্বানি চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।