BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভাগ্নের হাতে মামা নিহত


সেপ্টেম্বর ২২, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের হাতে আবুল হোসেন লিচু (৪২) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামে ঘটেছে।

নিহত আবুল হোসেন লিচু জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে।

জানাগেছে, আবুল হোসেন লিচুর সঙ্গে তার পাশের বাড়ির বাসিন্দা ও চাচাতো বোনর ছেলে জাকারিয়া আহমদ (২২) এর জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের সূত্র ধরে ও সম্প্রতি সময়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে জাকারিয়া আহমদ, জোবেল আহমদ (২৫) ও মামন আহমদ (২১) সহ কয়েকজন আবুল হোসেন লিচুর বাড়িতে আক্রমণ চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা আবুল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল হোসেনের চার বছর বয়সী এক ছেলে ও দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে। তিনি স্থানীয় একটি বাজারের চা দোকানী ছিলেন।

জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, ঘটনার খবর পেয়েই পুলিশের তিনটি টিম খুনের সঙ্গে জড়িত আসামিদের ধরতে অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে জানাগেছে, পূর্ব বিরোধের জেরে খুনের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।