BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৮ জুয়াড়ি গ্রেফতার


সেপ্টেম্বর ২০, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট::সিলেটের গোলাপগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৮ জুয়াড়ি গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সিলেট জেলা পুলিশ সুপার এর সার্বিক দিক-নির্দেশনায় অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক উদ্ধার, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের দুইটি আভিযানিক দল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে তিনটা ঘটিকায় গোলাপগঞ্জ মডেল থানাধীন গোলাপগঞ্জ পৌরসভাস্থ উত্তরবাজার এলাকায় এবং রাত আড়াইটায় গোলাপগঞ্জ মডেল থানাধীন নুরজাহানপুর সাকিনস্থ এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৮ জন জুয়াড়িকে  জুয়া খেলায় ব্যাবহৃত ১৯,৩০৫ নগদ টাকা, ৬ বান্ডিল তাস, ৯ টি মোবাইল সেট ১৮ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার স্বরসতী গ্রামের মৃত আনফর আলীর পুত্র আলী হোসেন (৪১), মৃত নজির আলীর পুত্র দুলাল আহমদ (২৮), মৃত জুলু মিয়ার পুত্র সাকেল উরফে লাদেন (২২), মৃত হাসান আলীর পুত্র আলীম উদ্দিন (৪৫), বাঘা ইউনিয়নের লালনগর গ্রামের বাতির আলীর পুত্র বাবলু মিয়া (৩৫), মৃত নসির উদ্দিনের পুত্র জুমন আহমদ (২৫) মৃত খালিক মিয়ার পুত্র মো: নুরুল ইসলাম (৫০), মৃত তরিক উল্লাহর পুত্র আজিম উদ্দিন প্রকাশ মো: বিরু (৩৪), আসাব আলীর পুত্র রশিদ আহমদ (৩৫), শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের জাফর আলীর পুত্র রকিব মিয়া (২৮), একই ইউনিয়নের পানিয়াগা গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র জায়েদুর রহমান (৪৫), মৃত খোকন মিয়ার পুত্র নূর মিয়া (৪৫), ইসলামপুর গ্রামের মিজান মিয়ার পুত্র রুবেল আহমদ (২৬), পানিয়াগা গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র মাহতাব উদ্দিন মাতাব (৫৩), ইসলামপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র রশিদ মিয়া (৩০), কাদিপুর গ্রামের মৃত কদুমনি বিশ্বাসের পুত্র অজয় বিশ্বাস (৩২), ইসলামপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের পুত্র হবি আলম (৩৫), পানিয়াগা গ্রামের মৃত রজব আলীর পুত্র স্বপন আহমদ (৩৭)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার। তিনি বলেন, আসামীদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

 

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।