BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৪
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান


সেপ্টেম্বর ২০, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশ প্রধান হিসেবে রয়েছেন।বুধবার (২০ সেপ্টেস্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুক তার চাকরি জীবনের ইতি টানতে যাচ্ছেন আগামী ২ অক্টোবর। হাবিবুর রহমান তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

হাবিবুর রহমান ডিএমপির ৩৬তম কমিশনার হচ্ছেন। তিনি বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। তিনি ডিএমপি সদর দফতরের ডিসি, ঢাকা জেলার এসপি, পুলিশ সদর দফতরে ডিআইজি (প্রশাসন) ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ দায়িত্ব পান টুরিস্ট পুলিশের প্রধান হিসেবে।

১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামে জন্ম নেওয়া হাবিবুর রহমান ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে তার কাজ প্রশংসিত। তাছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে তার সুখ্যাতি রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।