BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
আজকের সর্বশেষ সবখবর

মিরাবাজারে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: আরও ২ জনের মৃত্যু


সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেটের মিরাবাজার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া দুই কর্মচারী মারা গেছেন। রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা দুইজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪ জনে।

মারা যাওয়া বাদল সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদির গাওয়ের অর্জন দাসের ছেলে ও তারেক আহমদ সিলেট সদর উপজেলার জাঙ্গাইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

গত ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ (৩২) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটে অবস্থায় মারা যান।গত ৫ই সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেসার নেওয়ার সময় বাল্ব বিস্ফোরণ ঘটলে দাহ্য পদার্থ গায়ে পড়ে আহত হয়েছিলেন ৯ জন।

তাদেরকে ঘটনার পরদিন ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিলো। আহত হওয়া অপর ৬ জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল আহমদ বলেন- ফিলিং স্টেশন কর্তপক্ষের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিলো। একারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে হবে।

তবে ফিলিং স্টেশনটির সত্ত্বাধিকারী আফতাব আহমদ লিটন বলেন, সন্ধ্যার পর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। ওই সময় কার্যক্রম শেষ করে সবাই পাম্প বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। কমপ্রেসর কক্ষের একটি বাল্ব চেক করার সময় বিস্ফোরণ ঘটে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।