BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২


সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দুজন নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক এবং অপরজন সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যবয়াসী এম হাফিজুর রশীদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার সালুটিকর মিত্রিমহল এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গিয়ে মোটরসাইকেল সজরো ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলে মারা যান।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, তাদের মৃত্যুতে নিজ এলাকার সহ আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।