BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নি-হ-ত – ২


সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে বাসগাড়ীর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদের ছেলে মেহেদী (২২) এবং একই এলাকার সৌদি প্রবাসী বুলবুল মিয়ার ছেলে রাহাত (২৪)। নিহতরা সম্পর্কে চাচাতে ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ।

তিনি জানান, জকিগঞ্জ থেকে সিলেটের দিকে যাওয়ার সময় একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে নিহতদের পরিবার থেকে আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাস চালককে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।